Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথি তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত দাঙ্গাপর্বে গণধর্ষণের শিকার বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত নথি পেশ করার জন্য কেন্দ্র ও গুজরাত সরকারকে নির্দেশ দিল শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যেই নথি জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

গুজরাত দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন গোধরার বাসিন্দা বিলকিস বানো। ধর্ষণের সময়ে তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। বিলকিসকে ধর্ষণের পাশাপাশি তাঁর পরিবারের সাত সদস্যকেও জ্যান্ত পুড়িয়ে মেরেছিল কট্টর হিন্দুত্ববাদীরা। ২০০৮ সালে ১১ ধর্ষণকারীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু গত বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ওই ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাতের বিজেপি সরকার। কেন মেয়াদ শেষের আগে ১১ জন ধর্ষক ও খুনিকে ছাড়া হল, এ নিয়ে বিতর্ক বাধে। বিতর্কের মধ্যেই গুজরাত সরকার জানায় যে, জেলে ওই ১১ জন ধর্ষক এবং খুনি ‘ভাল আচরণ’ করেছেন, সে কারণেই তাঁদের সাজার মেয়াদ কমানো হয়েছে।  বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলাটি প্রথম দিকে শুনছিলেন বিচারপতি কে এম ইউসুফ ও বিচারপতি বি ভি নাগরত্না। পরে বিচারপতি কে এম ইউসুফ অবসর নেওয়ায় নতুন করে বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি বি ভি নাগরত্না  এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর বেঞ্চে মামলার শুনানি চলছে। মামলার শুনানিতে একাধিকবার বিচারপতিদের প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে কেন্দ্র ও গুজরাত সরকারের আইনজীবীদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00