Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আত্মসমর্পণের জন্য আরও সময় চেয়ে সুপ্রিমের দারস্থ বিলকিসের ধর্ষকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ১১ দোষীর আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন ১৯ জানুয়ারি বিবেচনা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার   বিচারপতি বি ভি নাগরত্নার নেতৃত্বাধীন বেঞ্চ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে একথা জানান। তিনি এই মামলার শুনানির জন্য বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে নিয়ে গঠিত বেঞ্চ গঠনের জন্য ভারতের প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ চেয়েছে। বিলকিস বানো মামলায়  দোষী রমেশ রূপাভাই চন্দনা পারিবারিক বাধ্যবাধকতার যত্ন নেওয়ার জন্য ছয় সপ্তাহ বাড়ানোর আবেদন করেছিলেন সুপ্রিমকোর্টে।

অন্যদিকে  দোষী মিতেশ চিমনলাল ভাট শীতের ফসল কাটার জন্য আরও ছয় সপ্তাহ সময় চেয়েছেন এবং আরেক আসামি তার বৃদ্ধ ও অসুস্থ বাবার যত্ন নেওয়ার জন্য আরও ছয় সপ্তাহ সময় চান। উল্লেখ্য, বিলকিস বানো ঘটনায় দোষীদের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে জানিয়ে শীর্ষ আদালত ।   উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত।

পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা। তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার।এই ঘটনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এরপরের বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00