Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিলকিস বানোর ধর্ষকদের আত্মসমর্পণের সময় বাড়াল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ১১ দোষীর আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্নার নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, এই আবেদনের কোনও ভিত্তি নেই।  ওই ব্যক্তিদের রবিবারের মধ্যে জেল আধিকারিকদের কাছে রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, বিলকিস বানো ঘটনায় দোষীদের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে জানিয়ে শীর্ষ আদালত ।   ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত। পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা। তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার।

এই ঘটনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এরপরের বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিমের এই রায়দানে স্বস্তি পান বিলকিস বানো। তিনি জানান, এই রায়দানে তিনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন। অন্যদিকে, বিলকিসের অভিযুক্তরা হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। এরপরেই এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেন তাঁদের রবিবার ২২ শে জানুয়ারি  আত্মসমর্পণ করতে হবে। এরফলে খানিক স্বস্তি পেলেন বিলকিস বানো।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00