Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারকেল না ফেটে ফাটল নতুন রাস্তা , সড়ক উদ্বোধনে এসে বিপাকে বিধায়ক

ঘটনাটি দেখে ওই এলাকার বিধায়ক ব্যাপক রেগে যান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি অধস্তন সরকারি আধিকারিককে জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ কিলোমিটার রাস্তা তৈরির কথা ছিল। তার মধ্যে তৈরি হয়েছিল মাত্র ৭০০ মিটার। কিন্তু তাতেই নতুন রাস্তা উদ্বোধন করতে কার্যত তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছিল। আর সেই ৭০০ মিটার রাস্তা উদ্বোধন করতে গিয়েই বিপাকে পড়েছেন এলাকার বিধায়ক থেকে রাস্তা নির্মাণের দায়িত্ব ছিল যাদের ওপর সেই সমস্ত সরকারি আধিকারিকরা। বৃহস্পতিবার ওই রাস্তা উদ্বোধন করতে আসেন এলাকার বিধায়ক এবং তাঁর স্ত্রী। কিন্তু বিধায়ক যখনই রাস্তা উদ্বোধন করার জন্য ওই নতুন রাস্তায় নারকেল ফাটাতে যান তখনই বাধে গণ্ডগোল। জানা যাচ্ছে, ওই নতুন রাস্তায় নারকেল আছাড় মেরে ফাটাতে গেলে নারকেল অক্ষতই রয়ে গিয়েছে। কিন্তু নারকেলের আঘাতে ওই নতুন রাস্তার বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে নেটপাড়াতে উঠেছে ব্যাপক হাসির রোল। 

ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌর জেলার। ওই জেলাতেই প্রায় সাড়ে ১১ কোটি টাকা খরচ করে হালদাউরের প্রধান মোড় থেকে নওয়াদা টুল্লা গ্রামের দিকে খালের ট্র্যাকে রাস্তাটি নির্মিত হয়েছিল। এই রাস্তার মাধ্যমে কাদাপুর, ঝালপুর, উলেধা এবং হিমপুর দিপার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছিল। ওই সড়কপথটি মোট ৭ কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে মাত্র ৭০০ মিটার রাস্তার কাজ শেষ হয়েছিল। কিন্তু তাতেই রাস্তা উদ্বোধন করার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। শেষমেশ বৃহস্পতিবার বিকেল ৪ টের সময় ওই রাস্তাটি উদ্বোধন করা হবে স্থির হয়। সেই মতো যথা সময়ে ওই সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন ওই এলাকার বিধায়ক ঐশ্বর্য মৌসম চৌধুরী এবং তাঁর স্বামী। তাঁরা ওই সড়কপথ উদ্বোধন করতে যখনই নতুন রাস্তাটির একটি অংশে নারকেল ফাটানোর চেষ্টা করেন সঙ্গে সঙ্গে রাস্তার বেশ কিছুটা অংশ নারকেলের আঘাতে ভেঙে যায়। কিন্তু নারকেলটি অক্ষতই রয়ে যায়। 

ঘটনাটি দেখে ওই এলাকার বিধায়ক ব্যাপক রেগে যান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি অধস্তন সরকারি আধিকারিককে জানান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সরকারি আধিকারিকরা এবং ওই রাস্তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বিধায়ক জানিয়েছেন, ‘ওই সড়কপথ নির্মাণের জন্য যে ভেজাল জিনিস মেশানো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিত্নু তারপরেও ওই রাস্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00