Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবে কংগ্রেসকে ধাক্কা দিয়ে বিজেপি যোগ দিলেন চার প্রাক্তন মন্ত্রী

দল ছেড়ে এদিন পদ্ম শিবিরে সামিল হয়েছেন প্রাক্তন বিধায়ক সারুপচাঁদ সিংলা ও মহিন্দার সিং যোশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: নদীর পার ভাঙার মতো অব্যাহত কংগ্রেসে (Congress) ভাঙন। শনিবার হাত শিবিরকে জোর ধাক্কা দিয়ে বিজেপিতে (BJP) নাম লেখালেন পঞ্জাবের প্রাক্তন চার মন্ত্রী সহ পাঁচ কংগ্রেস নেতা। শুধু কংগ্রেসেই নয়, অকালি দলেও (Shiromani Akali Dal) ভাঙন ধরেছে। দল ছেড়ে পদ্ম শিবিরে সামিল হয়েছেন প্রাক্তন বিধায়ক সারুপচাঁদ সিংলা ও মহিন্দার সিং যোশ। এদিন চন্ডিগড়ে দুই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও সোমপ্রকাশের উপস্থিতিতেই দলবদল করেন তাঁরা। বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেস নেতৃত্বকে নিশানা করেছেন সদ্য দলত্যাগী বলবীর সিং সিধূ।

সম্প্রতি পাঁচ দশকের সম্পর্কে ইতি টেনে বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখর (Sunil Jakhar)। মূলত বিধানসভা ভোটে ভরাডুবির পরে ছন্নছাড়া কংগ্রেসকে ভাঙতেই জাঠ নেতাকে জামাই আদরে দলে টেনেছিলেন জেপি নাড্ডা-অমিত শাহরা। আর গেরুয়া চোলা গায়ে পরেই নিজের পুরনো দলের কোমর ভাঙার কাজ শুরু করে দিলেন ইন্দিরা গান্ধির বিশ্বস্ত হিসেবে পরিচিত প্রাক্তন রেলমন্ত্রী বলরাম জাখরের ছেলে সুনীল (Sunil Jakhar )।

তাঁর হাত ধরেই এদিন কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন পঞ্জাবের পাঁচ দাপুটে নেতা। যাঁদের মধ্যে চার জনই পঞ্জাবে বিগত কংগ্রেসি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছিলেন। এদিন যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা হলেন বলবীর সিং সিধু (Balbir Singh Sidhu), রাজকুমার ভেরকা (Raj Kumar Verka), সুন্দর শ্যাম অরোরা (Sunder Sham Arora), গুরুপ্রীত সিং কানগার (Gurpreet Singh Kangar) ও কেওয়াল ধিঁলো (Kewal Dhillon)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00