Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল বাংলাদেশ

বেঙ্গালুরুর অনুষ্ঠান থেকে বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বললেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। দীপু মণি বর্তমানে ভারতে এসেছেন। শনিবার গিয়েছিলেন বেঙ্গালুরুতে। যোগ দেন একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি ভারতে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। দেশের বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তাঁর এই বার্তা নিঃসন্দহে বাড়তি তাৎপর্যপূর্ণ।

বেঙ্গালুরুর ওই অনুষ্ঠানে দীপু মণি বলেন, ‘আন্তর্জাতিকমহলে এবং বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা অন্যান্য দেশের তুলনায় বেশি। বিশ্বে মঞ্চে এই দেশ অন্যতম একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই দেশের উপলব্ধি করা উচিত, যে স্বপ্ন নিয়ে ভারতের সংবিধান প্রণেতারা সংবিধান তৈরি করেছিলেন,  সেখানে যে সব অধিকারের কথা বলা হয়েছে, তা সুরক্ষিত রাখা।’ শিক্ষামন্ত্রী এও বলেন, ‘নাগরিক অধিকার, বিশেষ করে তফশিলী জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং মহিলাদের সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষা নিশ্চিত করতে পারলেই সম্ভাবনার ক্ষেত্র উন্মোচনের একটি আদর্শ মঞ্চ তৈরি হবে।’

বাংলাদেশের শিক্ষামন্ত্রী এও বলেন, এটা নিশ্চিত করতে না পারলে, সংখ্যালঘু-সহ তফশিলী জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং মহিলারা শুধু সংবিধান প্রদত্ত অধিকার থেকেও বঞ্চিত হবে না, এই বঞ্চনার কুফল সমাজেও ছড়িয়ে পড়বে। কারণ, ভারতের সামাজিক স্তর বিন্যাস এমনই। ফলে, সামাজিক হিংসা, বিদ্বেষ, ধর্মের ভেদাভেদ আরও বাড়বে।ঘুরিয়ে যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট হবে। 

এই ধরনের বার্তা ভারতকে এই প্রথম শুনতে হল এমন নয়। অতীতে একাধিক বার এই ধরনের পরামর্শ শুনতে হয়েছে। আর দীপু মণির এই বক্তব্যের তাৎপর্য আরও বেশি কারণ, তিনি ভারতের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারকে বার্তা দিয়েছেন।

আরও পড়ুন খালেদা জিয়াকে পদ্মায় ফেলে দেওয়ার কথা বললেন শেখ হাসিনা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00