Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মকর সংক্রান্তিতে রামমন্দিরের অভিষেক অনুষ্ঠান, আমন্ত্রিত মোদি

মঙ্গলবার মন্দিরের নির্মাণ কার্য পর্যালোচনার পরে এমনটাই জানিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: জল্পনার অবসান। আগামী বছর মকর সংক্রান্তির দিনেই নতুন রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হচ্ছে। ১০ দিন ধরে চলবে বিশেষ ধর্মীয় রীতি পালন। অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দেশ ও বিদেশে ওই অনুষ্ঠানের সম্প্রচার যাতে হয় সেই ব্যবস্থা করারও চেষ্টা চলছে। মঙ্গলবার মন্দিরের নির্মাণ কার্য পর্যালোচনার পরে এমনটাই জানিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।

আগামী বছরই লোকসভা ভোট। আর হিন্দুত্বের আবেগে যাতে সুড়সুড়ি দেওয়া যায় তার জন্য তড়িঘড়ি করে রাম মন্দিরের দরজা খুলে দিতে চাইছে রাম মন্দির নির্মাণ কমিটি। বিজেপি এবং কট্টরবাদী হিন্দু সংগঠনগুলি রাম মন্দির গড়ার কৃতিত্ব নিতে কোমর কষে নেমে পড়েছে। ভোটের বাক্সে যাতে রাজনৈতিক ডিভিডেন্ড তোলা যায়, সে দিকে বিশেষ নজর দিয়েছে। চলতি বছরের দীপাবলীর আগেই যাতে তিন তলা বিশিষ্ট মন্দিরের প্রথম তল চালু করা যায় সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গোটা মন্দির নির্মাণের জন্য রাজস্থান থেকে আনা হচ্ছে চার লক্ষ কিউবিক ফুটের গোলাপি রঙের বেলেপাথর।

কর্নাটক থেকে এসেছে গ্রানাইট। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে বেলেপাথর। গর্ভগৃহের কোথাও ইট বা ইস্পাত ব্যবহার করা হচ্ছে না। দেওয়ালে ফুটিয়ে তোলা হবে রামায়নের কাহিনী। অন্তত হাজার বছর যাতে স্থায়ী হয় মন্দির, নির্মাণের সময়ে সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মিউজিয়ামের পাশাপাশি, আর্কাইভ, গবেষণা কেন্দ্র, প্রেক্ষাগৃহ। পাশাপাশি মন্দির চত্বরে খোলা হচ্ছে গোশালা। পুরোহিতদের থাকারও বিশেষ ব্যবস্থা হচ্ছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

0:00