Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থানায় অগ্নিসংযোগ: অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল অসম পুলিশ

ভাঙা হয়েছে তিনজনের বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: থানায় লুঠতরাজ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দিল অসম পুলিশ। জানা গিয়েছে, ভাঙা হয়েছে তিনজনের বাড়ি। এই তিন বাকিদের পুলিশের ওপর হামলা চালাতে উস্কে ছিল। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি শনিবার রাতের ওই হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২১জনকে গ্রেফতার করেছে। পুলিশের বিবৃতি বলছে, 

রাজ্য পুলিশের মহানির্দেশক ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন, পুলিশের ওপর চড়াও এবং থানা জ্বালিয়ে দেওয়া নিছক ঘটনা বা দুর্ঘটনা নয়। পরিকল্পনা করেই পুলিশের ওপর চড়াও হয়েছে। আর এই হামলার মূল উদ্দেশ্য ছিল থানায় থাকা গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেওয়া। ওই ঘটনায় তিন পুলিশকর্মী রীতিমতো জখম হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

হেফাজতে থাকাকালীন মারধর করা এবং আধমরা করে হাসাপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পুলিশ উড়িয়ে দিয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, রাস্তায় কার্যত বেহুঁশ হয়ে পড়েছিল ওই যুবক। মেডিক্যাল চেকআপের পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। ভাস্কর জ্যোতি মহন্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ওই যুবক রাস্তায় প্রায় বেহুঁশ হয়ে পড়েছিল। মেডিক্যাল পরীক্ষার পরে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ রুজু করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। যুবককে নিতে এসেছিল ওর স্ত্রী। স্ত্রী ওকে জল এবং কিছু খাবার খেতে দিয়েছিল। খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে যুবকের পরিবার গ্রামে ফিরে লোকজন নিয়ে চডা়ও হয়। ‘ 

আরও পড়ুন হেফাজতে মৃত্যু, অসমে উত্তেজিত জনতা জ্বালিয়ে দিল থানা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00