Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগী রাজ্যে বলিউডকে নিয়ে যেতেই মাদক মামলার ছক, দাবি নবাবের

শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় গ্রেফতারি নিয়ে প্রথমদিন থেকেই বিরোধ করেছিলেন মন্ত্রী নবাব মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় গ্রেফতারি নিয়ে প্রথমদিন থেকেই বিরোধ করেছিলেন মন্ত্রী নবাব মালিক। পুরো ঘটনাটি সাজানো বলে বারবার তোপ দেগেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। গত বৃহস্পতিবার আদালতের রায়ে জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। তারপরেই আরও কড়া ভাষায় এনসিবি, সমীর ওয়াংখেড়ে সহ একাধিক ব্যক্তিকে কটাক্ষ করেছেন নবাব। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র মহারাষ্ট্র সরকার ও মুম্বইকে বদনাম করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে এনসিবি।

এদিন বিস্ফোরক দাবি করেছেন এনসিপি মন্ত্রী নবাব মালিক। তিনি বলেছেন, ‘শুধুমাত্র মুম্বই থেকে বলিউডকে সরানোর জন্য এই মাদক মামলা সাজিয়েছে এনসিবি। কিছুদিন আগেই বলিউডের একাংশ তারকারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। উত্তরপ্রদেশে নতুন ফিল্ম সিটি তৈরি হচ্ছে তাই বিজেপির চিন্তাভাবনা রয়েছে সেখানেই বলিউডকে নিয়ে যাওয়া। তাই এই মাদক মামলার ঘটনা সাজানো হয়েছে। আপনারা দেখেছেন এখন ঘটনা পুরোটাই বদলে গিয়েছে। আরিয়ানকে এনসিবির সঙ্গে গ্রেফতার করা কিরণ গোসাবি এখন জেল হেফাজতে। যিনি আরিয়ানের জামিন বাতিলের জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি এখন হাইকোর্টের দরজায় টোকা দিচ্ছেন।’

নবাব এও জানিয়েছেন, ‘এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে মুম্বই পুলিশের কাছে আসছেন সাহায্যের জন্য। হাইকোর্টে যাচ্ছেন যাতে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়। কিছু একটা গণ্ডগোল করেছেন তিনি। তাই বারবার এই আবদার করছেন কেন?’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00