Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওজন কমেছে  ৪.৫ কেজি ! জেলে অসুস্থ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে তিনি  জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আম আদমি পার্টির (AAP)  তরফে জানান হয়েছে, ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে অরবিন্দের ওজন ৪.৫ কেজি কমে গেছে।

 তিহার  জেল  কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে তিনি ভাল আছেন। তবে কেজরিওয়ালের  ব্লাড সুগার  গত কয়েকদিন ধরে ওঠানামা করছে।  সেই জন্য তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। জেলের তরফে জানান হয়েছে, মুখ্যমন্ত্রীকে লাঞ্চ ও ডিনারে বাড়ির রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। বর্তমানে তিনি তিহারের ২ নম্বর জেলে  ১৪ × ৮ ফুটের সেলে রয়েছেন। তবে অরবিন্দের শারীরিক অবস্থা নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00