Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবগারি দুর্নীতি মামলায় ইডির তলব এড়ালেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দেবেন না  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তাঁর ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে কেজরিওয়াল যে হাজিরা দেবেন না তা এদিন জানায় তাঁর দল আম আদমি পার্টি  । বুধবার আপের তরফে জানান হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা সমন অবৈধ। এদের মূল লক্ষ্য হল কেজরিওয়ালকে গ্রেফতার করা। এই প্রথম নয় এরআগেও গত ২ নভেম্বর ও ২১ ডিসেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুবার তলবে সাড়া দেননি কেজরিওয়াল। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এরালেন দিল্লির মুখ্যমন্ত্রী।

গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো।  পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরেই ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তলবের রাস্তায় হাঁটল ইডি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00