Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ের বাগদানে আল্লু-রশ্মিকার ‘সামি-সামি’ গানে কোমর দোলালেন সস্ত্রীক কেজরিওয়াল

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিল্লির শাংরি-লা নামক একটি বিলাসবহুল হোটেলে বসেছিল অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হার্ষিতা কেজরিওয়ালের বাগদান অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ‘পুষ্পা’, ছবিটি বিশ্ব জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। ছবির সংলাপ, গান সবেতেই মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। বিশেষ করে রশ্মিকার ‘সাম্মি সাম্মি’ নাচের স্টাইলে কোমর দুলিয়ে ছিল গোটা দেশ। ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলে রিলে ভরে গিয়েছিল। এবার সেই গানই নাচাল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিল্লির শাংরি-লা নামক একটি বিলাসবহুল হোটেলে বসেছিল অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হার্ষিতা কেজরিওয়ালের বাগদান অনুষ্ঠান।

 

১৮ এপ্রিল হার্ষিতার বিয়ে। কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের নিয়েই মেয়ের বাগদানের অনুষ্ঠান সারেন অরবিন্দ কেজরিওয়াল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই অনুষ্ঠানেরই কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। মজার বিষয় হল, একটি ভিডিওতে অরবিন্দ কেজরিওয়ালকে নাচতে দেখা গিয়েছে। তাঔ আবার গানটি ছিল, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা:দ্য রাইজ’-এর আইকনিক গান শাম্মি শাম্মি। এই গানের হিন্দি সংস্করণেই ঠুমকা দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

 

মেয়ের বাগদান অনুষ্ঠানে সবুজ কুর্তায় ঝলমলিয়ে উঠেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে নাচতে দেখা গেল, সুনীতাও একটি অত্যাশ্চর্য ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরেছিলেন। বেশ খোশ মেজাজে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অতিথিরা উৎসাহ দিতেই স্ত্রীর সঙ্গে “অঙ্গারোঁ কা আম্বার সা লাগা হ্যায় মেরা সামি” গানের তালে নাচলেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই, নেটিজেনরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রাণবন্ত শক্তির প্রশংসা করেছেন এবং এই দম্পতির মিষ্টি রসায়নেরও প্রশংসা করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ভাঙড়া করতে দেখা গিয়েছে।

পঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক

দিল্লিতে ২৭ বছর বাদে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত

দিল্লি বিধানসভা ভোটে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ আপের, কোন আসনে লড়ছেন কেজরিওয়াল?

‘দিল্লির মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন’ , শাহকে চিঠি কেজরিওয়ালের

মমতার ‘রূপশ্রী’র আদলে বিয়ের সময় মেয়েদের লক্ষ টাকা দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের

‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই বিপর্যয়’ , হরিয়ানায় ফল নিয়ে স্বীকারোক্তি কেজরির

‘সত্যের জয়’, জেল মুক্তি হতেই  কেজরিওয়ালকে শুভেচ্ছা আপের

বাড়ল মেয়াদ, ৮ অগস্ট পর্যন্ত জেলেই থাকবেন কেজরি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00