Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট আবহে মিলল স্বস্তি, ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর এই ভোট আবহে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার মাত্র ২১ দিনের জন্য কেজরিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এরফলে  ১ জুন পর্যন্ত তিহার জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও ভোট গণনার  আগে তাঁকে ফের জেলবন্দি করা হবে।

এদিন কেজরির অন্তর্বর্তী জামিনের শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই মেলে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন।   সুপ্রিমের নির্দেশে আজ শুক্রবার বা কাল শনিবার  জেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী  মুক্তি পাবেন । সূত্রের খবর কেজরিওয়ালের নির্বাচনী প্রচারে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আদালত। তবে এখনো লিখিত আদেশ আসেনি। এখন দেখার বিষয় কী শর্তে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে সেটাই এখন মূল দেখার বিষয়।

শুক্রবার শুনানি চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি আবেদন করে,  জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন করা হয়। কারণ ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে। তবে মনু সিংঘভি আবেদন সরাসরি না বলে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে আগামী ২৫ মে দিল্লির সাতটি আসনে রয়েছে লোকসভা নির্বাচন। আর তার আগেই  জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাতেই খানিক স্বস্তি পেল আম আদমি পার্টি ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00