Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ আন্না হাজারে, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

পুনের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসুস্থ প্রবীণ গান্ধিবাদী নেতা আন্না হাজারে। পুনের রুবি হল ক্লিনিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে,  প্রবীণ এই গান্ধিবাদী নেতা আপাতত সুস্থ। তবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আন্না হাজারের অসুস্থ হওয়ার খবরে সামাজিক আন্দোলন কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই হাসপাতালে ফোন করে তাঁর খবরাখবর নেন। 

সূত্রের খবর মস্তিষ্কে রক্তের পরিমাণ হ্রাস পাওয়ার কারণে আন্না হাজারে অসুস্থ হয়ে পড়েন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিকিৎসমহল জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রবীণ এই গান্ধিবাদী নেতা। দূর্নীতিমুক্ত দেশ গঠনে লোকপাল বিলের জন্য় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। কৃষক স্বার্থ -বিরোধী বিলকে কেন্দ্র করেও আন্না হাজারেকে আন্দোলনে শরিক হতে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে জানিয়েছিলেন আমরণ অনশনে বসার। যদিও সরকারের তরফ থেকে তাঁকে অনশন থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চলে। মোদি সরকারের দূত হিসেবে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিস। তাঁর অনুরোধে আন্না সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00