Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ বছর ধরে দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একবছর ধরে বিবাহিত দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ অন্ধ্রপ্রদেশে। অভিযোগের তীর ওয়াইসিপি নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। ঘটনার ভিডিও তুলে নির্যাতিতাকে হুমকির অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগ, পুলিশ অভিযোগ নেয়নি। শেষে এসপি’র দ্বারস্থ হলে অভিযোগ নেওয়া হয়।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামী মারা গিয়েছেন। তিনি বাপের বাড়িতেই একা থাকতেন। অভিযোগ, তাঁকে একা পেয়ে নজর পড়ে পাঁচ ওয়াইসিপি নেতার। একবছর ধরে তাঁকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও তুলে অপর এক ব্যক্তিকে দেন অভিযুক্তেরা। সেই ব্যক্তিও তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তিনি আত্মহত্যার চেষ্টা করেন। প্রাণে বেঁচে গেলেও অভিযুক্তেরা তাঁকে রেহাই দেয়নি।

চলতি মাসের ১০ তারিখ তাঁকে ওই ব্যক্তি ফের ধর্ষণ করেন। শব্দ শুনে আশেপাশের স্থানীয়েরা ছুটে আসেন। অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ব্যক্তিকে গ্রেফতার করে। তবে ওইদিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে আত্মীয়দের সঙ্গে নিয়ে ১১ই অগস্ট অভিযোগ দায়ের করেন মহিলা। এখন রাজনৈতিক কারণে অভিযুক্তেরা অধরা কিনা টা নিয়ে প্রশ্ন উঠেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00