Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ! দেশের সব সংস্থার চিনি ও লবনে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুঃসংবাদ। নামী হোক কিংবা অনামী-দেশের বাজারে থাকা সব ব্র্যান্ডের চিনি ও লবনে মিলেছে মানবদেহের পক্ষে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এমনটাই দাবি করেছে পরিবেশমূলক গবেষণা সংস্থা টক্সিস লিঙ্ক।  গবেষকরা দেখেছেন, চিনি ও লবনে বিভিন্ন রংয়ে এবং বিভিন্ন আকারে রয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা।

গবেষণা মূলক প্রতিষ্ঠান ‘টক্সিস লিঙ্ক’ এর প্রতিষ্ঠাতা পরিচালক রবি আগরওয়াল জানিয়েছেন, খোলাবাজার এবং অনলাইন থেকে ১০ রকমের নুন সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে যেমন রয়েছে টেএবিল সল্ট, রিভার সল্ট, রক সল্ট এবং স্থানীয়ভাবে তৈরি নুন। তাছাড়া পাঁচ রকমের চিনিও রয়েছে। ওই নুন ও চিনি পরীক্ষা করে তাতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গিয়েছে। ফাইবারস, পেলেটস, ফিল্মস ও ফ্র্যাগমেন্টসের আকারে ওই মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে। অধিকাংশ কণাই ০.১ থেকে ৫ মাইক্রোমিটার আকারযুক্ত এবং কালো, গোলাপী, নীল, এবং বাদামী বর্ণের।

রবি আগরওয়াল আরও জানিয়েছেন, সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে আয়োডাইজড লবনের মধ্যে। প্রতি কিলোগ্রাম আয়োডাইজড লবনে সর্বোচ্চ ৮৯.১৫টি প্লাস্টিক কণা মিলেছে। সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে অর্গ্যানিক লবনে। ওই লবনে সর্বনিম্ন ৬.৭১টি প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গিয়েছে। আর চিনির ক্ষেত্রে আশঙ্কাজনক মাইক্রোপ্লাস্টিক কণার পরিমাণ বেশি প্রতি কিলোগ্রামে ১১.৮৫ ও ৬৮.২৫টি । অর্গ্যানিক নয়, এমন চিনিতেই বেশি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে। বিজ্ঞানীরা মনে করছেন, মানবদেহ কিংবা মানবদেহে প্রবেশের বিভিন্ন মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।  এটি অন্যান্য দূষনকারী পদার্থকে সাপোর্ট করে, একইসাথে সেকেন্ডারি ভেক্টর হিসাবেও কাজ করে। বিশ্বব্যাপী যেভাবে প্রতিনিয়ত পলিমারের ব্যবহার বাড়ছে তাতে এখন আর বিষয়টিকে উপেক্ষা করার সুযোগ নেই। দিনে দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00