Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ আকাশে যাত্রীর অসভ্যতা, মাঝ পথেই দিল্লি ফিরল লন্ডনগামী বিমান

অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মাঝ আকাশেই বিমানের মধ্যে চরম অসভ্যতা যাত্রীর। অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বিমান ক্রুদের মারধরের জেরে মাঝ পথ থেকেই দিল্লি ফিরল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিয়ে ফের লন্ডনের হিথরোর উদ্দেশে রওনা করেছে বিমানটি।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১১১ নম্বর বিমানটি। ওই বিমানে মোট ২১৫ জন যাত্রী ছিলেন। বিমান যখন মাঝ আকাশে তখনই একজন যাত্রী অসভ্যতামি শুরু করেন। ওই যাত্রীকে নিজের আসনে শান্তভাবে বসার অনুরোধ জানান বিমান কর্মীরা। সংযত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

কিন্তু তাতে না দমে উল্টে দুই বিমান কর্মীর ওপরে চড়াও হয় অভিযুক্ত যাত্রী। শারীরিকভাবে হেনস্তা করা হয়। বিষয়টি জানতে পারার পরেই মাঝ পথ থেকে বিমান ঘুরিয়ে ফের দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন চালক। অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। পরে ফের লন্ডনের উদ্দেশে রওনা হয় বিমানটি। এমন ঘটনার জন্য সংশ্লিষ্ট বিমানের অন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লিগামী বিমানে এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন এক যাত্রী। ওই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00