Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদের ঐতিহ্য নষ্ট করেছে মোদি সরকার, তোপ অধীরের

দীর্ঘ ১ বছর তিন মাস পর অবশেষে কেন্দ্রের তরফে ভোটের কথা মাথা রেখেই বাতিল করা হল তিন কৃষি আইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১ বছর তিন মাস পর অবশেষে কেন্দ্রের তরফে ভোটের কথা মাথা রেখেই বাতিল করা হল তিন কৃষি আইন। কিন্তু এত বড় একটি বিষয় নিয়ে বিনা আলোচনাতেই মাত্র কয়েক মিনিটেই পাস করা হল কৃষি আইন প্রত্যাহার বিল। লোকসভায় চার মিনিট ও রাজ্যসভায় ১০ মিনিটে কৃষি মন্ত্রীর পেশ করা বিল পাস হয়। যা নিয়ে তুমুল হট্টগোল ও অশান্তি করতে থাকে সাংসদরা। বিনা আলোচনাতেই এইভাবে এক গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে যাওয়ায় কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘সংসদের এতদিনের ঐতিহ্য নষ্ট। মোদি সরকার যে মন থেকে বিল প্রত্যাহার করতে চায়নি সেটা স্পষ্ট। মন থেকে চাইলে কৃষকদের অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আমরা যে আলোচনা চাইছিলাম সেটা কেন মানা হল না? সংসদের গরিমা নষ্ট। সংসদে অন্তত বলার সুযোগ দেওয়া উচিত। আমরা আলোচনা করতে চাই। কিন্তু সরকার সেই চর্চায় রাজি নয়। সরকার কেন ভয় পাচ্ছে, জানি না। আমরা শুধু আলোচনা চেয়েছিলাম। বিরোধীদের বলার সুযোগই দেওয়া হল না। কৃষকদের চাপে পড়ে বিল প্রত্যাহার, মনের ভাষা বোঝেনি সরকার।’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি জানিয়েছেন, ‘মোদি সরকার ভয় পেয়েছে তাই এই আইন প্রত্যাহার করেছে। উনি বুঝেছেন আইন কার্যকর হবে না। ক্ষতি হবে কৃষকদের, তার মানেই উনি স্বীকার করেছেন ৭৫০ কৃষক যারা আন্দোলনে নেমে মৃত্যুর কোলে ঢোলে পড়ল তাঁদের পরিবারদের আর্থিক সাহায্য করা। নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আলোচনা করা হয় নি।’ বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই রাজ্যসভায় ও লোকসভায় ধ্বনি ভোট পাস হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00