Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতারি এড়াতে হাত জোড় করে ক্ষমা স্বীকার অভিযুক্ত শিক্ষিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠ্যালার নাম বাবাজি। উত্তরপ্রদেশে সংখ্যালঘু পড়ুয়াকে অন্য সহপাঠীদের দিয়ে চড় মারার ঘটনায় গ্রেফতারি এড়াতে ক্ষমা চাইলেন অভিযুক্ত শিক্ষিকা। এক ভিডিও বার্তায় হাত জোড় করে ক্ষমা চান তিনি। বলেন, “ভুল হয়েছে”।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, শিক্ষিকার নির্দেশে একজন শিশুকে লাইন করে অপর শিশুরা চড় মারছে। তাঁর গাল লাল হয়ে যেতে মুখ বাদ রেখে মারার নির্দেশ দেন শিক্ষিকা। এমনকি মুসলিম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়। এরপরেই ঘটনাটি ভাইরাল হয়েছে।

ঘটনা চাউর হতেই শিক্ষিকা জানিয়েছিলেন, তিনি শারীরিক অক্ষম তাই বাকি পড়ুয়াদের মারার নির্দেশ দিয়েছেন। ঘটনার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ অস্বীকার করেছেন তিনি। শিশুটি দুইমাস ধরে একটি পড়া করছিলনা। পূর্বে তাঁর বাবা কঠোর ব্যবস্থা নিতে বলেছিলেন। তাঁর খারাপ উদ্দেশ্যে ছিলনা বলে জানিয়েছিলেন শিক্ষিকা।

এমনকি এও জানিয়েছিলেন, “আমি লজ্জিত নই। আমি একজন শিক্ষক হিসাবে এই গ্রামের মানুষের সেবা করেছি। তারা সবাই আমার সাথে আছে” ।  স্কুলে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন শিক্ষিকা। এবার চাপের মুখে ক্ষমা স্বীকার করলেন শিক্ষিকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00