Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমির খান ‘হিন্দু বিরোধী অভিনেতা’! বিজ্ঞাপন দেখে মন্তব্য বিজেপি সাংসদের

টায়ার কোম্পানি জানিয়েছে, বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক বার্তা দিতে চেয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞাপনের মুখ আমির খান, তাতে দেখানো হয়েছে, দীপাবলিতে রাস্তায় বাজি ফাটানো বিপজ্জনক, কারণ পথচলতি মানুষের ও বাইক আরোহীর দুর্ঘটনা ঘটতে পারে। আর এই বিজ্ঞাপনেই আপত্তি বিজেপি সাংসদের। এক জনপ্রিয় টায়ার কোম্পানির বিজ্ঞাপন নিয়ে তীব্র আপত্তি জানালেন বিজেপি সাংসদ। হিন্দু ধর্মের ধারক-বাহক বিজেপি দলের সাংসদ দাবি করেছেন এটা হিন্দুদের অপমান। টায়ার কোম্পানি জানিয়েছে, বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক বার্তা দিতে চেয়েছেন। কিন্তু কিছুতেই সেই বক্তব্য শুনতে নারাজ বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। তিনি এই বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের আর্জি জানিয়েছেন।

বিজেপি সাংসদ ওই জনপ্রিয় টায়ার কোম্পানির মালিককে চিঠি লিখে জানিয়েছেন, ‘আপনার কোম্পানির বিজ্ঞাপন যেটিতে আমির খান রয়েছেন সেটা নিয়ে আপত্তি রয়েছে। বিজ্ঞাপনে আমির খান বলছেন রাস্তায় বাজি না ফাটাতে। এটা খুবই ভালো বার্তা কিন্তু এটা সবক্ষেত্রেই দেখানো উচিত। তাতে সমস্ত স্তরের মানুষেরা শিক্ষা পাবে। নইলে শুধুই হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া ঠিক নয়। আমরা কিন্তু এমন একাধিক সমস্যার মধ্যে পড়ি রাস্তায়, যখন কেউ নামাজ পড়ে। আবার রাস্তা আটকে যখন মুসলিমরা তাঁদের ধর্মের অনুষ্ঠান পালন করে। সেই বিষয়টা দেখালেও ভালো হত।’

বিজেপি সাংসদ চিঠিতে এও জানিয়েছেন, ‘কিছু হিন্দু বিরোধী অভিনেতারা আবার এই বিজ্ঞাপন গুলি করে মজা পায়। আর আপনারা তাঁদেরই বিজ্ঞাপনের মুখ করেন। রাস্তায় নামাজ পড়ার সময় অ্যাম্বুলেন্স কিংবা দমকল বাহিনীর গাড়ি আটকে দেয়। মসজিদে তারস্বরে আওয়াজ করে মানুষের ঘুম ভাঙায়, শব্দদূষণ ঘটায়। তাই শুধুই হিন্দু ধর্মের রীতি কিংবা আচার নিয়ে না বিজ্ঞাপন দেখিয়ে একটু অন্য ধর্মের দিকটাও দেখা হোক।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00