Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটার তালিকায় নাম তুলতে জরুরি নয় আধার, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠ্যালার নাম বাবাজি। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক থাকছে না। অর্থা‍ৎ আধার নম্বর ছাড়াও ভোটার তালিকায় নাম তোলা যাবে এবং যাবতীয় সংশোধন করা যাবে। দেশের শীর্ষ আদালতে নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের জন্য যে ৬ ও ৬বি নম্বর ফর্ম রয়েছে তাতেও আধার নম্বর উল্লেখ করার বিষয়ে যে ঘর রাখা হয়েছিল, তা তুলে দেওয়া হচ্ছে।

গত বছর আচমকাই ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের জন্য আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। যুক্তি দেখিয়েছিল, ভোটার তালিকায় জালিয়াতি রুখতেই আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের ওই সিদ্ধান্ত ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি জি নিরঞ্জন। বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে।

প্রধান বিচারপতি জানতে চান, আচমকাই কেন ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের ক্ষেত্রে ২৬ নম্বর ধারায় নয়া নিয়ম যুক্ত করা হল? এর পরেই কমিশনের আইনজীবী সুকুমার পটযোশী ও অমিত শর্মা জানান, জালিয়াতি রুখতেই ভোটার তালিকায় নাম তোলা ও বদলের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করা হয়েছিল। এখনও পর্যন্ত ৬৬ কোটি ২৩ লক্ষের বেশি ভোটার তাদের আধার নম্বর সংযুক্ত করেছেন। তবে তালিকায় নাম তোলা কিংবা সংশোধনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে না। ৬ ও ৬বি ফর্মে এ বিষয়ে অতি শিগগিরই বদল আনা হচ্ছে। কমিশনের আইনজীবীর ওই বক্তব্যের পরেই মামলার নিষ্পত্তি ঘোষণা করে প্রধান বিচারপতির নেতৃতর্বাধীন ডিভিশন বেঞ্চ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00