Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব রাজ্যেই কার্যকর হতে চলেছে সদ্যোজাতদেরও আধারকার্ড, বিজ্ঞপ্তি শীঘ্রই

বর্তমানে ১৬টি রাজ্যে এই নিয়ম চালু রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি আগামীদিনে সদ্যোজাতদের জন্মের শংসাপত্রের পাশাপাশি থাকতে হবে আধারকার্ড। বর্তমানে ১৬টি রাজ্যে সদ্যোজাতদের জন্মের শংসাপত্রের পাশাপাশি আধারকার্ড বাধ্যতামূলক। গত বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিকে মাত্র কয়েকটি রাজ্যে এই কার্যকর করা হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে। বাকি রাজ্যেও এই নির্দেশিকা কার্যকর হয়ে যাবে। সরকারি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এই নিয়ে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ১৩৪ কোটি নাগরিক আধারকার্ড পেয়েছেন। এর মধ্যে গত বছর ২০ কোটি মানুষকে আধারকার্ডের আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে চারকোটি নতুন। এই চারকোটির মধ্যে রয়েছে সদ্যোজাত এবং অনুর্ধ ১৮ শিশু। প্রাপ্ত বয়স্কের সংখ্যা ৩০ লক্ষ। তবে সদ্যোজাতরা শুধুমাত্র ১৬টি রাজ্যের। বাকি রাজ্যগুলিকেও কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, অবিলম্বে সদ্যোজাতদের আধারকার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।

বর্তমানে কেন্দ্র-রাজ্য মিলিয়ে এক হাজারের বেশি জনকল্যাণ প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ছয়শো প্রকল্প কেন্দ্রের। বাকি প্রকল্প রাজ্যের। এই সব প্রকল্পের সুবিধা পেতে হলে আধারকার্ড বাধ্যতামূলক করা হয়েছে। যে সব শিশুদের বয়স পাঁচ বছর বা তার কম, সেই সব শিশুদের ক্ষেত্রে আধারকার্ড ইস্যু করা হয় জনসংখ্যার বিবরণ এবং মুখের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে আধার কার্ড ইস্যু করা হয়।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00