Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হায়দরাবাদে হিমন্ত বিশ্বশর্মার সভায় মাইক দুমড়ে দিলেন এক টিআরএস কর্মী

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভামঞ্চে এক ব্যক্তি উঠে মাইক কেড়ে নিয়ে তা দুমড়ে দেন। ওই ব্যক্তি ক্ষমতাসীন টিআরএসের স্থানীয় নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ :  অসম থেকে তেলেঙ্গানায় উড়ে গিয়েছিলেন তিনি। না, কোনও ‘ডিল’ ফাইনাল করতে নয়। দলের কাজে, দলের প্রচারে। কিন্তু দক্ষিণের এই রাজ্যে বিড়ম্বনার মুখে পড়তে হল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। এক ব্যক্তি সভামঞ্চে উঠে হিমন্তের মাইক কেড়ে নিয়ে তা দুমড়ে দেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)র স্থানীয় নেতা।

বিরোধীদের বিধায়ক ভাঙাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জুড়ি নেই। অন্তত বিরোধীদের তাই অভিযোগ। পাশাপাশি দলবদলুদের ‘ভরসাস্থল’ অসম। মহারাষ্ট্রে শিব সেনার বিক্ষুব্ধ বিধায়কদের মুম্বই থেকে গুয়াহাটি নিয়ে এসে রাখা হয়। এ রাজ্যে টাকা সমেত ধৃত ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়কও অসম গিয়েছিলেন বলে অভিযোগ। তাই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও হিমন্ত বিশ্ব শর্মার নাম আজ গোটা দেশেই পরিচিত। তেলেঙ্গানায় ক্ষমতাসীন টিআরএসকে সরিয়ে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। মুখ্যমন্ত্রী কে সি আরের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগে চলেছেন গেরুয়া শিবিরের নেতারা। অসমের মুখ্যমন্ত্রীরও সেই উদ্দেশ্যেই হায়দরাবাদ যাওয়া। সেখানে গিয়ে বেগম বাজার এলাকায় একটি জনসভায় অংশ নেন তিনি। সভা শুরু একটু পড়েই গোল বাধে। এক ব্যক্তি সটান উঠে পড়েন মঞ্চে। উঠেই তিনি মাইকটি খুলে নেওয়ার চেষ্টা করতে থাকেন। তা না পেরে সেটিকে দুমড়ে দেন তিনি। ঘটনার আকস্মিকতায় সবাই হতচকিত হয়ে পড়েন। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ওই ব্যক্তিকে স্টেজ থেকে নামিয়ে আনা হয়।

জানা গিয়েছে তাঁর নাম নন্দু। তিনি গোসামহল বিধানসভা কেন্দ্রের টিআরএসের ইনচার্জ। কী কারণে নন্দু এই কাজ করলেন তা জানা যায়নি। মনে করা হচ্ছে, যেভাবে বিধায়ক ভাঙাতে অসমের মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাচ্ছে,  সেই ক্ষোভ থেকেই তিনি মাইক কেড়ে নিতে গিয়েছিলেন। দিনকয়েক আগে অমিত শাহ হায়দরাবাদ সফরে গিয়েছিলেন। সেখানে তাঁর জুতো হাতে করে নিয়ে আসতে দেখা যায় তেলেঙ্গানার বিজেপি সভাপতিকে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। এবার হিমন্ত বিশ্ব শর্মার স্টেজে লোক উঠে পড়ায় বিতর্ক শুরু হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00