Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীনগরে জঙ্গিদের গুলিতে খুন এক পুলিশ আধিকারিক

ফের নৃশংসতার পরিচয় দিল জঙ্গিরা। বিগত কিছুদিন ধরেই উপত্যকায় রাস্তার মধ্যে বিভিন্ন পেশার ব্যক্তিদের খুন করছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নৃশংসতার পরিচয় দিল জঙ্গিরা। বিগত কিছুদিন ধরেই উপত্যকায় রাস্তার মধ্যে বিভিন্ন পেশার ব্যক্তিদের খুন করছে। কখনও খুন করছে কাশ্মীরিদের। রবিবার রাত ৮ টা নাগাদ শ্রীনগরে প্রকাশ্যে খুন করা হয়েছে এক পুলিশ আধিকারিককে। শ্রীনগর শহরের বটমুল্লাতে খুন করা হয়েছে ওই পুলিশ আধিকারিককে। জানা গিয়েছে মৃত পুলিশ আধিকারিকের নাম তৌসিফ আহমেদ। তাঁর বাড়ির কাছে গুলি করে খুন করা হয়েছে।

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরী হয়ে যাওয়ায় চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ফের একবার উপত্যকায় চিন্তা বাড়াল জঙ্গিরা। দিন কিংবা রাত বারবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে আম আদমি থেকে পুলিশ আধিকারিকদের। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের শ্রীনগরেই লুকিয়ে থাকার খবর পেয়েছেন নিরাপত্তা বাহিনীরা। তাই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00