Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুল গান্ধির সাংসদপদে পুনর্বহালকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার সাংসদ হিসেবে রাহুল গান্ধির পুনর্বহালকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের করা হল মামলা।  মঙ্গলবার লখনউয়ের বাসিন্দা তথা বিজেপি সমর্থক হিসেবে পরিচিত আইনজীবী অশোক পাণ্ডে ওই মামলা দায়ের করেছেন। লোকসভার সচিবালয় দ্বারা রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনে বলা হয়, আদালতের দ্বারা একবার দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর পদ হারালে সমস্ত অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সাংসদ পদ ফিরে পাওয়া যায়না। মোদি পদবী মামলায় দুই বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধির। জনপ্রতিনিধিত্ব আইন,১৯৫১ অনুযায়ী সাংসদ পদ হারিয়েছিলেন। অবশ্য সুপ্রিম কোর্ট এই রায়ের ওপর স্থগিতাদেশ দেয়। পরে তিনি লোকসভার সাংসদ পদ ফিরে পান।

আবেদনে উল্লেখ করা হয়, দুই বছরের কারাদণ্ডের পর  রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দেওয়া লোকসভার স্পিকারের সঠিক সিদ্ধান্ত ছিলনা। উল্লেখ্য, মোদী পদবি নিয়ে মন্তব্যে  ‘অপরাধমূলক মানহানি’ মামলায় ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাট আদালত। ২০১৯ সালের  মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে গুজরাতের নিম্ন আদালত। সুরাট আদালতের কারাদণ্ডের নির্দেশের পরই খারিজ হয়ে যায় রাহুলের সাংসদপদ। সুরাট কোর্টের নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00