Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয় বছরের নাবালককে চোর সন্দেহে গণপিটুনি

নাবালক হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বাইক ( bicycle) চুরি করেছে-এই সন্দেহে নয় বছরের এক নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল কয়েকজন পথচারী। তাদের সঙ্গে যৌথ সঙ্গত দিয়েছেন সাধারণ পোশাকে থাকা এক জওয়ানও। জওয়ানকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সুপারের বয়ান অনুযায়ী, ওই জওয়ানের নাম অশোক থাপা। সে স্পেশ্যাল আর্মড ফোর্সের ষষ্ঠ ব্যাটিলিয়নের জওয়ান। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে পুলিশ (police) তল্লাশি শুরু করেছে। ওই নাবালকের আঘাত গুরুতর। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে ওই হাড়হিম করা দৃশ্য।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই নাবালক ফাঁকা গলি দিয়ে হাঁটছিল। আচমকাই বাইকে সওয়ার এক ব্যক্তি গলিতে ঢুকে নাবালকের কলার ধরে। ওই বাইকের সামনে থাকা আরও এক বাইক আরোহী গাড়ি থামিয়ে ওই নাবলককে চড়-চাপাটি দিতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। ঘটনাস্থলে হাজির হয় ওই জওয়ান-সহ আরও কয়েকজন। সকলে মিলে ওই নাবালককে মারতে (lynching) শুরু করে। নাবালকের পেটে ভারী বুট দিয়ে লাথি মারে কয়েকজন। পথচলতি এক ব্যক্তি বাধা দিতে এগিয়ে গেলে মারমুখী জনতা ওই ব্যক্তিকে মারে। গণধোলাইয়ে সুখ পাওয়ার পর তারা চলে যায়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই নাবালক বাড়ি পৌঁছলে বাড়ির লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করে।

জবলপুরের পুলিশ সুপার (police super) প্রদীপ পাণ্ডে জানিয়েছে, বাইক চোর সন্দেহে কয়েকজন এক নাবালককে মারধর করেছে। প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাদের মধ্যে এক জওয়ান ছিলেন। মামলা দায়ের হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00