Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধারালো অস্ত্র হাতে ত্রিপুরায় তাণ্ডব! খুন একাধিক ব্যক্তি, গ্রেফতার অভিযুক্ত

পেশায় রাজমিস্ত্রি, কিন্তু আচমকাই ধারালো অস্ত্রের কোপে খুন করলেন একাধিক ব্যক্তিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশায় রাজমিস্ত্রি, কিন্তু আচমকাই ধারালো অস্ত্রের কোপে খুন করলেন একাধিক ব্যক্তিকে। তালিকায় রয়েছে নিজের দুই সন্তান সহ এক পুলিশ অফিসার ও অটোচালক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার উত্তর রামচন্দ্র ঘাটের শেওড়াতুলিতে। জানা গিয়েছে, ওই ব্যক্তি গত শুক্রবার রাতেই প্রথমে নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। তারপরেই নিজের স্ত্রীর দিকে ছুটে যায় খুন করার জন্য। নিজের স্ত্রীকে আঘাত করে রাস্তায় বেড়িয়ে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ চালাতে থাকে ওই ব্যক্তি।

ঘটনায়, এক অটোচালককে খুন করে ওই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা রাইফেল ফোর্স নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে যায় খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক। যদিও তখনও থেমে থাকেনি ওই অভিযুক্ত। পুলিশ অফিসার সত্যজিৎ মল্লিককেও খুন করে ধারালো অস্ত্রের কোপে। আহত করেছেন কিছু জওয়ানকে। তারপরে বহু চেষ্টায় গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ দেবরায়। পেশায় রাজমিস্ত্রি কিন্তু এই খুনের পিছনে তাঁর প্রকৃত কারণ কি খোঁজ চালাচ্ছে পুলিশ।

অভিযুক্তের স্ত্রীও হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রদীপ দেবরায় নিজেও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান অভিযুক্ত ব্যক্তিটি মানসিক রোগী, নইলে এইভাবে খুনের কারণ কোনও ঘটনা ঘটাতে পারে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00