Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সারমেয়র গলা চেন দিয়ে বেঁধে গাড়ি চালিয়ে টানা হ্যাঁচড়া ডাক্তারের

ডাক্তারের বিরুদ্ধে দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, যোধপুর: মানুষের চেয়ে বড় পশু বোধহয় আর কেউ হয়না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো সেই কথাই বলছে। ঘটনাটি যোধপুরের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর গাড়ির পিছনে ডিকির লকের সঙ্গে একটি সারমেয়কে গলায় চেন লাগিয়ে তাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে সকলে ওই গাড়ি চালকের গ্রেফতারের দাবি তুলেছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। যে ঘটনা নেটিজেনদের ভাবিয়ে তুলেছে, তা হল ওই ব্যক্তি পেশায় চিকিৎসক। সে কী করে এই অমানবিক কাজ করলেন।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ডাক্তার অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে অবলা জীবটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ক্ষত। ঘটনার সময় সেখানে ছিলেন বেশ কয়েকজন পথচারী। তারা ওই ডাক্তার-চালককে গাড়ি থামাতে বাধ্য করেন। তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম রজনেশ গালওয়া। ডাক্তারের বয়ান অনুযায়ী, সারমেয়টি তাঁর বাড়ির কাছে সবসময় বসে থাকত। তাঁর সেটা পছন্দ হত না। ভয় পেতেন কুকুরের কামড়ের। পশু নির্যাতন আইনে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন আহত কুকুরটিকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে।

নেটিজেনদের প্রশ্ন, ডাক্তার, যার প্রধান দায়িত্ব মানুষকে সুস্থ করে তোলা, তার মতন একজন মানুষের হাত দিয়ে কী করে এই ধরনের একটি নিষ্ঠুর ঘটনা ঘটল।?

Congo Fever: অশনি সঙ্কেত, কঙ্গো জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার, রাজ্যে জারি সতর্কতা

কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন দুই শিশু

যোধপুরে মুণ্ডহীন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Christmas 2022: বড়দিনে মরুরাজ্যের ব্লু সিটি বসে আছে আপনার প্রতিক্ষায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00