Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপারেশনের চিমটে রইল মহিলার পেটে, সাসপেন্ড ডাক্তার

অপারেশন করে বের করা হয়েছে সেই চিমটে

Share:

নিজস্ব প্রতিনিধি, কোঝিকোড়:  ৩০ বছরের হার্শিনা কিছুদিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ঘরের কাছে ওষুধের দোকানে এক ডাক্তারকে দেখালে ডাক্তার ব্যথা কমাতে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক ও যন্ত্রণা কমানোর ওষধু খাওয়ার পরামর্শ দেন। ওষুধ খেয়ে ব্যথা কিছুক্ষণের জন্য কমে যেত। ফের ব্যথা। ব্যথা বললে কিছুই বলা হবে না। বাবা গো-মা গো বলে মহিলা চিৎকার করতেন।

পরে তিনি এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক সব কিছু শুনে প্রথমে এক্সরের সিদ্ধান্ত নেন। এক্সরে রিপোর্টে দেখা গেল পেটের মধ্যে ধাতব জাতীয় কিছু একটা রয়েছে। পরে স্ক্যান। স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তারের মাথায় হাত। দেখা গেল মহিলার পেটে রয়ে গিয়েছে অপারেশনের চিমটে। ডাক্তার অপারেশন করে মহিলার পেট থেকে চিমটে বের করেন। আগে যে ডাক্তার অপারেশন করেছিল সেই ডাক্তারের বিরুদ্ধে মহিলা এফআইআর করেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনা কোঝিকোড়ের।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোঝিকোড় মেডিক্যাল হাসপাতালে ২০১৭ সালে তিনি সিজারিয়ান অপারেশন করেন। তার আগে দুইবার সিজারিয়ান অপারেশন হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। কোঝিকোড় হাসপাতালে অপারেশনের পর থেকে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়।মহিলা জানিয়েছেন, প্রথম প্রথম তাঁর মনে হয়েছিল সিজারিয়ান অপারেশনের জন্য পেটে যন্ত্রণা হচ্ছে। স্থানীয় ওষুধের দোকানের এক চিকিৎসককে দেখান। ওষুধ খাচ্ছিলেন। ব্যথ না কমায় তিনি অন্য এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে এক্সরে, পরে স্ক্যান করার পরামর্শ দেন। তারপরেও স্পষ্ট হয় তলপেটে ব্যথার আসল কারণ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00