Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলিত পরিবারকে শ্মশানের চুল্লি ব্যবহারে বাধা, ধৃত তিন

ধৃত তিনকে সাতদিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুনা (মধ্যপ্রদেশ): মোদির ‘অচ্ছে দিন’-য়ে দলিত পরিবার কতটা ভালো আছে, সেটা আরও একবার প্রমাণিত হল। তারা এতটাই ভালো যে অন্ত্যষ্টিতে শ্মশানের চুল্লি ব্যবহার করতে দেওয়া হল না। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেই ঘটনা মোবাইলে রেকর্ড করেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ভিডিয়ো পুলিশের নজরে পড়ে। ভিডিয়ো ফুটেজ দেখে পুলিশ দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, শুক্রবার গুনার বাসিন্দা ৭০ বছরের কানহাইয়া আহিরওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তাকে নিকটবর্তী শ্মশানে নিয়ে গেলে ওই গ্রামের কয়েকজন তাদের শেষকৃত্যানুষ্ঠন সম্পন্ন করতে বাধা দেয়। পরিবার শ্মশানঘাট সংলগ্ন একটি মাঠে তাঁকে দাহ করেন। গ্রামের কয়েকজন পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে আটক করে। ধৃতরা হলেন নারায়ণ সিং মিনা, রামভরসে মিনা এবং দিলীপ মিনা। এরা সকলেই একই পরিবারের সদস্য।

শনিবার এই তিন অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তাদের এক সপ্তাহের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনা থেকে যেটা স্পষ্ট হল, দলিত পরিবার আক্ষরিক অর্থেই দলিত।

আরও পড়ুন দলিত তরুণীকে গলা কেটে খুন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00