Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতিবাদ রুখতে এবার আর্কিওলজিক্যাল সার্ভেকে মাঠে নামাচ্ছে মোদি-সরকার

বদলে যাবে সংরক্ষিত এলাকার সংজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্না-বিক্ষোভ রুখতে এবার ভারতের আর্কিওলজিক্যাল সার্ভেকে (Archeological Survey of India) ঢাল করেছে মোদি সরকার। সংসদের আসন্ন বাদল অধিবেশনে (Monsoon session)  সরকার একটি বিল পেশ করতে চলেছে। সেই বিলে বলা হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে কোনও ঐতিহাসিক স্থানকে ধর্না-বিক্ষোভের জন্য নিষিদ্ধ ঘোষণা করলে আগামীদিনে সেখানে কোনও রাজনৈতিকদল সভা-সমাবেশ বা ধর্নায় বসতে পারবে না। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভের (Archeological Survey of India) হাতে তুলে দেওয়া হচ্ছে খননকার্যের ব্যাপারে চূডা়ন্ত ক্ষমতা। বাদল অধিবেশনে (Monsoon session)  এই সংক্রান্ত যে বিল পেশ করতে চলেছে মোদি সরকার, সেখানে বলা হয়েছে, কোনও এলাকাকে আগে সংরক্ষিত ঘোষণা করা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই এলাকাকে অসংরক্ষিত বলেও তারা ঘোষণা করতে পারে। এই ব্যাপারে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (Archeological Survey of India) একটি কমিটি (Committee) তৈরি করবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কমিটিতে থাকবেন বিশিষ্ট নৃতত্ত্ব, পুরাতত্ত্ব ও ইতিহাসবিদ। তাদের থেকে প্রাপ্ত পরামর্শের ওপর ভিত্তি করেই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সিদ্দান্ত নেবে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে প্রস্তাবিত এই বিল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

সাম্প্রতিক অতীতে সংসদভবন (Parliament) একাধিক প্রতিবাদ-বিক্ষোভের সাক্ষী ছিল। সভা ছেড়ে বেরিয়ে আসার পরে তারা সংসদভবনের সামনে গান্ধিমূর্তির সামনে প্রতিবাদ দেখায়। প্রতিবাদ-বিক্ষোভের সাক্ষী ছিল দিল্লির যন্তর-মন্তর। প্রচারের দৌলতে সেই সব প্রতিবাদ দেশ তথা বিশ্বের নজর কেড়ে নেয়। আগামীদিনে বিরোধীরা যাতে যেখানে-সেখানে, বিশেষ করে ঐতিহাসিক স্থানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ফুটেজ খেতে না পারে, তার জন্য এখন থেকে কোমরে গামছা বেঁধে নামতে চলেছে।

আরও পড়ুন সংসদে প্ল্যাকার্ড হাতে প্রবেশ নিষেধ, লিফলেট বিলিতেও ‘না’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00