Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার JN.1 সাব-ভ্যারিয়েন্টের থাবা ১২ রাজ্যে, আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বেড়ে চলেছে করোনার সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ ভাইরাস। ইন্ডিয়ান সার্স কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, দেশে সোমবার পর্যন্ত ১২ টি রাজ্যে মোট ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 পরিসংখ্যান অনুসারে মহারাষ্ট্রে ২৫০ জন, কর্নাটকে ১৯৯ জন, কেরালায় ১৪৮ জন, গোয়ায় ৪৯ জন, গুজরাটে ৩৬ জন, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে ৩০ জন করে, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় ২৬ জন করে, দিল্লিতে ২১ জন, ওড়িশায় তিনজন এবং হরিয়ানায় একজন আক্রান্ত হয়েছেন। তবে দিন দিন জেএন.১ ভ্যারিয়েন্টের গ্রাফ উর্ধমুখী হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চিন্তা।

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

 প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে গত ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু তাই নয় করোনার জেএন-১ সাব-ভ্যারিয়েন্টের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00