Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিকার দুটি ডোজ নিয়েও কর্ণাটকে করোনা আক্রান্ত ৬৬ মেডিক্যাল পড়ুয়া

করোনা আক্রান্ত এই পড়ুয়াদের সংস্পর্শে এসেছিলেন আরও ৩০০ থেকে ৪০০ পড়ুয়া এবং কলেজের অন্যান্য সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা টিকার দুটি ডোজ নিয়েও কর্ণাটকে করোনা আক্রান্ত হলেন ৬৬ জন মেডিক্যাল পড়ুয়া। তাঁরা সকলেই এসডিএম মেডিক্যাল কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। কর্ণাটকের ধারওয়াদ জেলায় অবস্থিত ওই মেডিক্যাল কলেজ। এমনকি যে সমস্ত পড়ুয়ারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যেই অধিকাংশই ধারওয়াদের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধারওয়াদের সরকারি দফতর থেকেই বৃহস্পতিবার ওই পড়ুয়াদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে।

জানা যাচ্ছে, করোনা আক্রান্ত ওই ৬৬ জন পড়ুয়াই করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। অন্যদিকে জানা যাচ্ছে, করোনা আক্রান্ত এই পড়ুয়াদের সংস্পর্শে এসেছিলেন আরও ৩০০ থেকে ৪০০ পড়ুয়া এবং কলেজের অন্যান্য সদস্য। ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং তাঁদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। 

পাশাপাশি জানা যাচ্ছে, ইতিমধ্যেই কর্তৃপক্ষের নির্দেশে ওই মেডিক্যাল কলেজের দুটি হোস্টেল সিল করা হয়েছে। এছাড়া ধারওয়াদ জেলা স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসকের নির্দেশে ওই মেডিক্যাল কলেজের সমস্ত অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। তাঁদের নির্দেশেই ওই কলেজ হোস্টেলের একটিকে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে আক্রান্ত ছাত্র ছাত্রীদের রাখার ব্যবস্থা করা হয়েছে এবং জানা যাচ্ছে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই অধিকাংশ রাজ্যেই স্কুল কলেজ খোলার অনুমতি দিয়েছে তৎকালীন রাজ্যগুলির সরকার। কিন্তু স্কুল, কলেজ খুলে দেওয়ার পরেই দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে আবার বাড়ছে। এক্ষেত্রে স্কুল, কলেজগুলিই সুপার স্প্রেডারের কাজ করছে। গতকালই জানা গিয়েছিল স্কুল খোলার পরেই চলতি সপ্তাহে দেশজুড়ে ইতিমধ্যেই একশোরও বেশী পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00