Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মু-কাশ্মীরে ২৪ ঘন্টায় ৬ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘন্টায় অনুপ্রবেশকারী ছয় জঙ্গিকে নিকেশ করেছেন নিরাপত্তা রক্ষীরা। পাকিস্তান সীমান্ত পেরিয়ে ঢোকা আরও বেশ কয়েকজন জঙ্গির সন্ধানে জোর তল্লাশি অভিযান চলছে।

বুধবার সকালে কূপওয়াড়া জেলার মাছিল সেক্টর দিয়ে সীমান্ত টপকে ভারতে ঢোকার সময়ে দুই জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে। গতকাল মঙ্গলবারই মাছিল সেক্টরের কালা জঙ্গলে  গুলির লড়াইয়ে চার জঙ্গিকে খতম করেছিলেন সেনা জওয়ানরা। যদিও নিহত জঙ্গিরা কোন সংগঠনের সদস্য এবং তাদের পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, গত ১৫ জুন কুপওয়াড়ার নিয়ন্ত্রণ রেখার কাছে জুমাগুন্ডে ৫ বিদেশি জঙ্গিকে খতম করেছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

বর্তমানে অমরনাথ যাত্রা চলছে। আর ওই যাত্রা উপলক্ষে গোটা উপত্যকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাচ্ছে সেনা ও পুলিশ। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় বাড়তি নজরদারি চলছে। অমরনাথ যাত্রা বানচাল করতে পাকিস্তান সরকারের মদতে বিভিন্ন জঙ্গি সংগঠন বড় ধরনের হামলা চালাতে পারে আগেই সেনা ও টপুলিশকে সতর্ক করে দিয়েছ কেন্দ্রীয গোয়েন্দা সংস্থাগুলি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00