Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাগাল্যান্ডে আতশবাজির আগুনে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডিমাপুর: দীপাবলির দিন বাজির আগুন থেকে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের ডিমাপুর জেলার নাহারবাড়ি এলাকায় । দীপাবলির দিন আতশবাজি ফাটানোর আগুন থেকে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে । এই ঘটনায় একই পরিবারের ৩ জন শিশু সহ একই পরিবারের ৫ জন প্রাণ হারান। এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে জানান হয়েছে, আতশবাজি ফাটানোর আগুন থেকে নাগাল্যান্ডের নাহারবাড়ি এলাকায় বহু বাড়ি পুড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দীপাবলি উদযাপনের সময় আতশবাজি ফাটানোর কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। পাশাপাশি অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দমকলের ছয়টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন ছাড়া আর কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে নাগাল্যান্ডের পুলিশ।

প্রসঙ্গত , এরআগেও আতশবাজি ফাটানোর আগুন থেকে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি । এই পুরো অগ্নিকাণ্ডের জেরে নাহারবাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বেশ অনেকজনের বাড়ি পুরোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সহায়তার জন্য কোন বিজ্ঞপ্তি জারি হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00