Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের অনুষ্ঠানে গিয়ে  কন্যাকুমারির সমুদ্রে ডুবে মৃত্যু ৫ মেডিকেল শিক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কন্যাকুমারিতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠানে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল ডাক্তারি পড়ুয়ার। জানা গিয়েছে, সোমবার তামিলনাড়ুর কন্যাকুমারী উপকূলে সমুদ্রে ডুবে মৃত্যু  হয়েছে দুই মহিলা-সহ পাঁচ মেডিক্যাল পড়ুয়ার।  নিহতরা হলেন তিরুচির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া।

পুলিশ জানিয়েছে, কলেজের ১২ জন পড়ুয়া  বিয়ে বাড়িতে যোগ দিতে নাগেরকয়েলে এসেছিল। গত ৫ মে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁরা রাজাক্কালমঙ্গলম থানার অন্তর্গত লেমুর সৈকতে যায়। তখনই  আচমকাই সৈকত উত্তাল হয়ে পড়ে। আর তাতেই জলের তোড়ে ভেসে যায় ৫ জন ডাক্তারি পড়ুয়া।

তৎক্ষণাৎ স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করে । তাদের চেষ্টায় প্রাণে বাঁচে থেনির পেরিয়াকুলামের ২৪ বছর বয়সী এস নেশি এবং পেরিয়াকুলামের ২৩ বছর বয়সী প্রীতি প্রিয়াঙ্কা।  তবে জলে ডুবে প্রাণ হারায় কান্নিয়াকুমারী জেলার পারক্কাই পি সর্বার্থিথ (২৩), ডিন্ডিগুল জেলার ওডেনচাথরামের এম প্রবীণ সাম (২৩), নেভেলির বি গায়ত্রী (২৫), তাঞ্জাভুরের ডি চারুকাভি (২৩) এবং অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ (২৪)। অন্যদিকে পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেশি ও প্রীতি প্রিয়াঙ্কাকে আসারিপাল্লামের কন্যাকুমারী জেলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারকারীরা ডুবে যাওয়া শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00