Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Corona: এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে ছোবল

সকলেই হোম আইসোলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: রে রে করে রঘু ডাকাতের মতো মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল করোনা দৈত্য।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি আবাসনের ২২ শতাংশ কর্মী কোভিড পজিটিভ। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার নীতীশ কুমারের সরকারি আবাসনে ছোবল দিল করোনা। রাজ্যের চার মন্ত্রী ইতোমধ্যেই করোনায় আক্রান্ত। এই চারজনের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী তার কিশোর প্রসাদ, রেণু দেবী। কোভিড পজিটিভ রাজস্ব মন্ত্রী সুনীল কুমার।  

তার কিশোর প্রসাদ বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। পাটনায় নিজের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। সেই সঙ্গে অনুরোধ, ইতোমধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তারা যেন হোম আইসোলেশনে চলে যান।

জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী প্রসাদ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন জনতা দল (ইউ) সভাপতি রাজীব রঞ্জন সিং। অনু্ষ্ঠান শেষে ফিরে আসার পর করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তিনি করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। রিপোপ্ট পজিটিভ আসে।

একসঙ্গে এতজন করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বুধবারের তাঁর সমাজ সুধার অনুষ্ঠান বাতিল করে দেন। পাশাপাশি মন্ত্রিসভার সব সদস্যকে তিনি করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

অন্যান্য রাজ্যের পাশাপাশি বিহারেও করোনায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জারি হয়েছে নৈশ কার্ফু।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00