Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রের থানেতে সাহায্যের নামে ২১ বছরের তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণ পাঁচ নরপিশাচের

Share:

নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: গণধর্ষণের শিকার হলেন এক যুবতী। টিটওয়ালায় এক ২১ বছর বয়সী যুবতীকে পাঁচজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। বুধবার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় জড়িত রয়েছে দুই নারীও। তারা ধর্ষণের সময় অভিযুক্তদের সহায়তা করেছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে, ওই যুবতীকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। এই ঘটনায় জড়িত অন্য দুই মহিলা যুবতীরই বন্ধু। টিটওয়ালা পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সাতজনের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে।

নির্যাতিতা কল্যাণের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। আগে টিটওয়ালায় মাসির বাড়িতে থাকতেন তিনি। সেখানে কিছু সমস্যা হওয়ায় কাছাকাছি অন্য এক বান্ধবীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। দিন দশেক পরে নির্যাতিতা মাসির বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য যুবতীর বান্ধবী তার এক পুরুষ বন্ধুকে সাহায্য করার জন্য ফোন করে।

পুরুষ বন্ধুটি আরও চারজন বন্ধুকে নিয়ে সহায়তা প্রদানের জন্য আসে। তারপর গাড়িতে করে সকলে মিলে মাসির বাড়ির দিকে যায়। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা সহজ রাস্তায় না গিয়ে ঘুর রাস্তা ধরেছিল। যুবতী যখন রাস্তার কথা জিজ্ঞাসা করেন, তখন তারা বলে প্রথমে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যাবে। সেখানে একটু সরকার আছে, তারপর যুবতীকে মাসির বাড়ি নামিয়ে দেবে।

বাকি তথ্য দিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশকর্তা। তাঁর কথায়, “নির্মীয়মাণ বিল্ডিংয়ে হঠাৎ যুবতীর ঘাড়ে একটি সিডেটিভ ইনজেকশন দেওয়া হয়। ফলে কিছুক্ষণ পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে যক্ষণ জ্ঞান আসে তখন দেখেন তিনি কল্যাণের একটি রেস্ট হাউসে রয়েছেন। নিজেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পান তিনি।” ওই পুলিশ আধিকারিক আরও বলেন, “যুবতীর সন্দেহ হয় যে অজ্ঞান অবস্থায় পুরুষদের দ্বারা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। চার দিন পর অভিযুক্তদের একজন তাঁকে হুমকি দিয়ে বলে এই ঘটনা যদি কাউকে জানাজানি হয় তবে যুবতী ও তাঁর পরিবারের লোকেরা প্রাণে মারা যাবে।” অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00