Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অনাথ আশ্রমে নগ্ন করে ২১ শিশুকে নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনাথ আশ্রমের কর্মীদের বিরুদ্ধে উঠল শিশুদের ওপর  নির্যাতনের অভিযোগ। এমনই অনাথ শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ইন্দোরে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) একটি দল গত সপ্তাহে অনাথ আশ্রমে আকস্মিক পরিদর্শন করে। আর তারপরই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানিয়েছে, ছোটখাটো ভুলের জন্য কর্মীরা তাদের নির্যাতন করত বলে কর্মকর্তাদের জানিয়েছে শিশুরা। পাশাপাশি কর্মকর্তারা বলেছেন, শিশুরা তাদের কাছে অভিযোগ করেছে যে তাদেরকে হোমের কর্মীরা উল্টো করে ঝুলিয়ে রাখে। গরম লোহা  দিয়ে আঘাত করা  করেন কর্মীরা। শুধু তাই নয় তাদের নগ্ন করে ছবিও তোলেন কর্মীরা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আশ্রমের পাঁচ জন কর্মীদের বিরুদ্ধে এফআইয়ার দায়ের করেন। এফআইআরে বলা হয়েছে, “চার বছরের একটি শিশুকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্যান্ট পরে মলত্যাগ করার কারণে তাকে দু-তিন দিন খাবার দেওয়া হয়নি।“পুলিশ জানিয়েছে, বৎসল্যপুরম জৈন ট্রাস্ট পরিচালিত অনাথ আশ্রমটি জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় নথিভুক্ত ছিল না। বেঙ্গালুরু, সুরাট, যোধপুর এবং কলকাতায় এই ট্রাস্টের অনাথ আশ্রমও রয়েছে।

ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং বলেছেন, এই অভিযোগের ভিত্তিতে বর্তমানে ওই আশ্রমটি সিল করা হয়েছে। শিশুদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ভয়াবহ নির্যাতন নিয়ে শুরু  হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ওই আশ্রমের শিশুরা  মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকে এসেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00