Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরপ্রদেশে অকাল দীপাবলি, পথ দু্র্ঘটনায় হত ১৫ দিনমজুর

আহত আরও ৪০

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল ও প্রয়াগরাজ: আসন্ন দীপাবলির জন্য দেশবাসী যখন খুশিতে মাতোয়ারা, সেই সময় উত্তরপ্রদেশে ঘনান্ধকার। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৫জন। আহত আরও ৪০। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের অনুমান।

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ১০০জন যাত্রী সমেত একটি বাস মালবাহী একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। ট্রাকটি দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ট্রাকটি দুর্ঘটনার মুখে পড়ে। রাস্তার ধারে ট্রাকটিকে দাঁড় করিয়ে মেরামতির কাজ চলছিল। সেই সময় যাত্রীবোঝাই বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদের তেলেঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যাচ্ছিল। বাস যাত্রীরা সকলেই দিনমজুর। দীপাবলি পালননের জন্য এরা ফিরছিল গ্রামে নিজেদের বাড়ি। উত্তরপ্রদেশের সীমান্ত লাগোয়া রেওয়ার সোহাগি পাহাড়ি গ্রামে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। বিকট শব্দ শুনে গ্রামবাসী ঘর থেকে বেরিয়ে দেখে একটি বাসের খোলনলচে বদলে গিয়েছে। তারা পুলিশকে খবর দেয়। গ্রামবাসীরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ সেখানে পৌঁছে উদ্ধারকাজে হাত দেয়।

রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছে বাসযাত্রীদের সকলেই স্থানীয় শ্রমিক। দীপাবলির জন্য গ্রামে ফিরছিল। রাত ১১টা নাগাদ বাসটি পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান ১০ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়।

আরও পড়ুন উত্তরপ্রদেশের পিলভিটে পথ দুর্ঘটনার বলি ১০

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00