Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাম্প্রদায়িক অশান্তির জের, আজমিরে জারি ১৪৪ ধারা

প্রকাশ্যে ধর্মীয় কোনও পতাকা ব্যবহার করা যাবে না। জমায়েতের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share:

আজমির: রাজস্থানের কারৌলিতে সাম্প্রদায়িক অশান্তির পর আজমির জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। যার জেরে আজমিরের গ্রাম বা শহরাঞ্চলে লাইড স্পিকার চালানো যাবে না। প্রকাশ্যে ধর্মীয় কোনও পতাকা ব্যবহার করা যাবে না। জমায়েতের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজমিরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজমিরে কোনও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে জেলা প্রশাসন আশঙ্কা করেছে। সেখান থেকেই জেলা প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি কোনও সম্পত্তির ওপর ধর্মীয় পতাকা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ যদি সরকারি সম্পত্তিতে ধর্মীয় পতাকা উত্তোলন করেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আজমিরে প্রকাশ্যে কোনও সমাবেশ করা যাবে না।

১৪৪ ধারার জেরে বাজানো যাবে না লাউড স্পিকার। কোনও ব্যক্তি বা দল ধর্মীয় বা অন্য কোনও অনুষ্ঠানে অনুমতি ছাড়া লাইড স্পিকার বাজাতে পারবেন না। সেক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00