Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একদিনে ৬ শতাংশ কমল দৈনিক সংক্রমণ! মৃত্যু এখনও উর্দ্ধমুখী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা একদিনে প্রায় ৬ শতাংশ কমে এই মুহূর্তে দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১৪ হাজার ১৪৮ এ। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, বুধবার যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারে দাঁড়িয়েছিল বুধবার সেটাই কমে ১৪ হাজারের গণ্ডিতে প্রবেশ করেছে।

তবে দৈনিক আক্রান্তে সংখ্যা কমলেও এদিন আরও একবার বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। বুধবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ছিল ২৭৮। বৃহস্পতিবার সেটাই আরও একবার বেড়ে হয়েছে ৩০২।  এর মধ্যে কেরলে মারা গিয়েছেন ১৮৮ জন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ জনের এবং কর্ণাটকে মারা গিয়েছেন ২১ জন। তবে আগের দিনের মতো এদিনও দেশে ফের কিছুটা কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। জানা যাচ্ছে বৃহস্পতিবার দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৮ হজার ৩৫৯। বুধবারে থেকে ০.৩৫ শতাংশ কমেছে দেশের অ্যাকটিভ কেস। অন্যদিকে জানা যাচ্ছে এই নিয়ে লাগাতার টানা এক সপ্তাহ ধরে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দুই লক্ষের নীচে রয়েছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00