Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির হাসপাতালে আরও ১২ জন ওমিক্রন আক্রান্ত?

জানা যাচ্ছে, সম্প্রতি দিল্লিতে একটি হাসপাতালে ১২ জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁরা প্রত্যেকেই বিগত ৩ দিনে ভারতের বাইরের বিভিন্ন দেশ থেকে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার রাজধানী দিল্লিতেও ওমিক্রন আতঙ্ক। জানা যাচ্ছে, সম্প্রতি দিল্লিতে একটি হাসপাতালে ১২ জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁরা প্রত্যেকেই বিগত ৩ দিনে ভারতের বাইরের বিভিন্ন দেশ থেকে এসেছেন। ইতিমধ্যেই তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট সামনে এলে তবেই জানা যাবে তাঁরা করোনার ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত কিনা। 

জানা যাচ্ছে ওই ১২ জন করোনা আক্রান্ত এই মুহূর্তে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সকালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। ইতিমধ্যেই তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই হাসপাতালের মেডিক্যাল সুপার সুরেশ কুমার জানিয়েছেন, ওই হাসপাতালে সম্প্রতি যে ১২ জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তাঁদের মধ্যে ৪ জন এসেছেন ইংল্যান্ড থেকে। একজন এসেছেন বেলজিয়াম থেকে এবং বাকিরা এসেছেন তানজানিয়া থেকে।

সেই সঙ্গে জানা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে একজনের সামান্য জ্বর রয়েছে। বাকিদের শরীরে এখনও পর্যন্ত করোনার কোনও উপসর্গ নেই বলেই হাসপাতাল সূত্রে খবর। সেই সঙ্গে ওই হাসপাতালের সুপার আরও জানিয়েছেন, তাঁদের যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার রিপোর্ট আসতে ৩,৪ দিন সময় লাগবে। তাঁর কথায়, ‘জিনোম সিকোয়েন্সিং একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া।’         

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00