Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেলেঙ্গানায় ভয়াবহ আগ্নিকাণ্ড , জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্ততপক্ষে ১১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তেলেঙ্গানায় মৃত্যু হল অন্ততপক্ষে ১১ জনের। জানা যাচ্ছে, বুধবার ভোর থেকেই তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। তার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল দমকল বাহিনী। শুরু হয়েছে আগুন  নেভানোর কাজ।

স্থানীয় সূত্রে খবর এই গুদামের অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। কাজের শেষে তাঁরা সকলেই ওই গুদামে বিশ্রাম নিচ্ছিলেন। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, সর্ট সার্কিটের কারণে ওই গুদামে আগুন লেগে যায় এবং গুদামের মধ্যে কাঠসহ একাধিক দাহ্যবস্তু মজুত থাকায় সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। 

হায়দ্রাবাদের ডিসিপি (সেন্ট্রাল জোন) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যে ১১ টি মৃতদেহ ওই গুদাম থেকে উদ্ধার করা হয়েছে সেগুলিকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মৃতদেহগুলির ময়নাতদন্ত করার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গান্ধী নগরের এসএইচও মোহন রাও জানিয়েছেন, ওই গুদামে ১২ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে মারা গিয়েছেন ১১ জন। মাত্র একজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার খবর পয়ায়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামে বিশাল দমকল বাহিনী। এই মুহূর্তে তাদের সাহায্য করছে ডিআইএফ তথা বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন লাগার কারণ সর্ট সার্কিট বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00