Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশের জবলপুরে বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১০

হাসপাতালের বাকি রোগীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: জবলপুরের (Jabalpur) এক বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে (ICU Ward) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে অন্য এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের বাকি রোগীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM)  শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। 

জবলপুরের পুলিশ সুপার (Jabalpur SP) সিদ্ধার্থ বহুগুণা (iddharth Bahuguna) সাংবাদিকদের জানিয়েছেন, এদিন দুপুরে জবলপুরের শিবনগরের দামোহ নাকায় অবস্থিত নিউ লাইফ হাসপাতালের (New Life hospital) আইসিইউ ওয়ার্ডে আচমকাই আগুন লেগে যায়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য অংশে। বিধ্বংসী আগুন দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অনেকেই হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রবেশ ও বহির্গমন পথ একই হওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অগ্নিকাণ্ডের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। হাসপাতালের ভিতর থেকে অগ্নিদগ্ধ ১০ জনের মৃতদেহ উদ্ধার করে। সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিন জনের অবস্থাই আশঙ্কাজনক। কীভাবে আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকল আধিকারিকদের অনুমান।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00