Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃন্দাবনের পর বেঙ্গালুরু, দক্ষিণ আক্রিকা থেকে আগত ১০ যাত্রী নিখোঁজ

বেঙ্গালুরুর পাশাপাশি মুম্বইতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক গুচ্ছ পর্যটকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ওমিক্রন। করোনার এই নতুন স্ট্রেনের ভয়ে সমগ্র বিশ্ব জুড়ে থরহরিকম্প অবস্থা। এশিয়া, আফ্রিকার একাধিক দেশের মতো বৃহস্পতিবার আমাদের দেশেও সন্ধান মিলেছে করোনার এই ভয়াবহ স্ট্রেনের। এদিন জানা গিয়েছে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা দুজন পর্যটক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দেশের বিভিন্ন প্রান্তে আগত একাধিক যাত্রীর শরীরেই করোনার হদিশ পাওয়া গিয়েছে। তবে তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা সেটা এখনও পরীক্ষা সাপেক্ষ। এর মধ্যেই জানা যাচ্ছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা অন্তত ১০ জন যাত্রীর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁরা যে ফোন নম্বর দিয়েছেন সেগুলির অধিকাংশই হয় বন্ধ, নয়তো পরিষেবা সীমার বাইরে। এর জেরে বেঙ্গালুরুতে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। 

বেঙ্গালুরু পৌর নিগম এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে খবর, যে ১০ জন আন্তর্জাতিক যাত্রীর কোনও খোঁজ খবর মিলছে না তাঁরা প্রত্যেকেই বিদেশি পর্যটক এবং প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে এসেছেন। 

জানা যাচ্ছে, এই কয়েকদিনে দক্ষিণ আফ্রিকা থেকে অন্তত ৫৭ জন বেঙ্গালুরুতে এসেছেন। তাঁদের মধ্যে ১০ জনের কোনও হদিশ মিলছে না। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা থেকে যারা এদেশে এসেছেন তাঁদের মধ্যেই  ২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলা জানা গিয়েছে। 

বেঙ্গালুরুর পাশাপাশি মুম্বইতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক গুচ্ছ পর্যটকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ৯ জনের শরীরে করোনার হদিশ মিলেছে। মুম্বই পুরনিগম সূত্রে খবর, ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ওই ৯ জন যাত্রী মুম্বই বিমানবন্দরে এসেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00