Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক বিসএএফ জওয়ান, আহত দুই

মণিপুরের সেরোতে সোমবার রাতে গুলির লড়াইয়ে জওয়ানদের মৃত্যু ও জখম হওয়ার এই ঘটনা ঘটেছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্ত মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। আহত হয়েছেন আরও দুই জওয়ান। মণিপুরের সেরোতে সোমবার রাতে গুলির লড়াইয়ে জওয়ানদের মৃত্যু ও জখম হওয়ার এই ঘটনা ঘটেছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, মণিপুরের সেরোতে ৫ ও ৬ জুনের মধ্যবর্তী রাতে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের এক গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই চলে। সেই গুলিযুদ্ধে অসম রাইফেলসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পস এক বিবৃতিতে বলেছে, ‘একজন বিএসএফ জওয়ান মারাত্মক জখম হয়েছেন এবং দুই অসম রাইফেলস কর্মী বন্দুকের গুলিতে আহত হয়েছেন।’ আহত অসম রাইফেলসের দুই জওয়ানকে বিমানে করে মন্ত্রীপুখরিতে (Mantripukhri) নিয়ে যাওয়া হয়েছে।

আসাম রাইফেলস, সিএপিএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) এবং পুলিশ সহ ভারতীয় সেনাবাহিনী মণিপুরে সাম্প্রতিক অশান্তির আবহে ব্যাপক অভিযান শুরু করেছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এখনও চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত অশান্তির ঘটনা বাড়তে থাকায় সে রাজ্যে আরও ৫ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে মণিপুর সরকার। মণিপুর সরকারের তরফে জারি করা একটি নির্দেশিকায় সোমবার বলা হয়েছে, ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্যের কিছু জায়গা থেকে এখনও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে বলে মণিপুরের ডিজিপি সোমবার বলেছিলেন, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষকে হিংসাত্মক কার্যকলাপে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে গুজব এবং বিভ্রান্তি ছড়াতে পারে দেশবিরোধী এবং সমাজবিরোধী অংশ। তা রুখতে এই পদক্ষেপ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00