Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার শীতে খান ভিন্ন স্বাদের বেগুন ভাজা

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকালে (winter) বাজারে যেসব সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল বেগুন। নাম বেগুন হলেও এই সবজিটির উপকারী গুন কিছু কম নয়। বিশেজ্ঞরা অন্তত তেমন্টাই মত প্রকাশ করে থাকেন। পাশপাশি এর স্বাদেও অনন্য এই সবজি অনেকেরই খুব প্রিয়। বিশেষত শীতকালে বেগুন পোড়া অথবা বেগুন ভাজা খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। গরম ভাতের সঙ্গে বেগুন পোড়া অথবা বেগুন ভর্তা বা রুটি, লুচি, পরোটার সঙ্গে গরম গরম বেগুন ভাজা একেবারে অমৃত মনে হয়। কিন্তু একই ধরনের বেগুন ভাজা প্রতিদিন খেতে ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য রইল দুর্দান্ত স্বাদের নতুন রকম বেগুন ভাজার (Begun bhaja) সহজ রেসিপি (Easy receipie)।

উপকরণ :

চিনি

নুন

কাঁচালঙ্কা বাটা

টমেটো পিউরি

আদা বাটা

রসুন বাটা

পেঁয়াজ বাটা

কাঁচা লঙ্কা বাটা

বেগুন

ধনেপাতা

হলুদ গুঁড়ো

শুকনো লঙ্কা গুঁড়ো

প্রণালী:

প্রথমে দুটি মাঝারি সাইজের বেগুন নিয়ে গোলাকৃতি ও মোটা করে কেটে নিতে হবে। এরপর ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। জল ঝরানো বেগুনের টুকরো গুলির মধ্যে হলুদ লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে ভালো করে একটি বেটে নিতে হবে। এছাড়াও আলাদা করে মাঝারি সাইজের একটি পেঁয়াজ বেটে রাখতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাঁর মধ্যে পরিমাণ মতো লবণ এবং চিনি মিশিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো টমেটো পিউরি এর মধ্যে মিশিয়ে নিন। এবার সমস্ত মশলা কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। এবার আগে থেকে বেটে রাখা ধনেপাতা এর সঙ্গে মিশিয়ে দিন। এরপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা মাখোমাখো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। অন্য একটি ফ্রাইং প্যানে আগে থেকে লবন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা বেগুনগুলিকে ভালো করে ভেজে নিতে হবে।‌ বেগুনগুলি ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলা বেগুনের উপর চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। এরপর মশলা দেওয়া বেগুন আরও দুই তিন মিনিট ভেজে তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে অভিনব স্বাদের বেগুন ভাজা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00