Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলে বানান ‘মালাই গুজিয়া’ রইল রেসিপি

বিশ্বায়নের যুগে আমরা এগুলির পাশাপাশি অন্যান্য খাবারকেও আপন করে নিয়েছি। সেরকমই এক পদ হল 'মালাই গুজিয়া' আজ জানাবো তা বানানোর পদ্ধতি আপনাদের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টিমুখ না হলে ঠিক দোল, রঙ খেলা জমে না। বাঙালি বা অবাঙালি প্রত্যেকেরই এদিন মিষ্টি চাইই চাই। বাঙালি বাড়িতে সাবেকি মিষ্টিতেই মূলত সাজে থালা। অতিথি আপ্যায়ন, বড়দের পায়ে আবির দেওয়ার পাশাপাশি চলে দেদার মিষ্টি মুখ। সেই মিষ্টির তালিকায় থাকে মঠ, ফুটকড়াই, কাঠিভাজা, চিনির মিষ্টি, নাড়ু ইত্যাদি। কিন্তু বিশ্বায়নের যুগে আমরা এগুলির পাশাপাশি অন্যান্য খাবারকেও আপন করে নিয়েছি। সেরকমই এক পদ হল ‘মালাই গুজিয়া’ আজ জানাবো তা বানানোর পদ্ধতি আপনাদের।

উপকরণঃ 

ফ্রেশ ক্রিম- ২ কাপ

ময়দা- ২ কাপ

আইসিং সুগার- ২০০ গ্রাম

দারুচিনি গুঁড়ো- ১/২ চা চামচ

ড্রাই ফ্রুটস- ১/২ কাপ

নারকেল কুড়ানো- ১/২ কাপ

প্রণালীঃ একটি পাত্রে ক্রিমের মধ্যে গুঁড়ো চিনি ও নারকেল কুড়ানো দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ বানিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত না এটি শুকিয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকুন। এরপর ড্রাইফ্রুটসগুলি ভালোভাবে রোস্ট করে নিন ঘিতে। এরপর ময়দা ভালোভাবে ঘি ও জল দিয়ে মেখে নিন। মাখা হয়ে গেলে ছোট ছোট ডো বানিয়ে লুচির আকারে বেলে নিয়ে তাতে নারকেল ও ক্রিমের মিশ্রণটি পুর হিসাবে ভরে প্যানে ঘি গরম করে তাতে ভেজে নিন। ব্যাস তৈরি আপনার দোলের বিশেষ মিষ্টি ‘মালাই গুজিয়া’। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00