Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চকোলেট ডে-তে বাড়িতেই বানিয়ে নিন চকোলেট, রইল রেসিপি। 

কোলেট খাওয়ার যদি কোনও আলাদা ও বিশেষ দিন হয় তাহলে তো আর কোনও কথাই নেই। আজ চকোলেট ডে-তে বাড়িতেই বানিয়ে নিন চকোলেট। রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্যালেন্টাইন উইকের আজ তৃতীয় দিন। আজ চকোলেট ডে। তবে চকোলেট শুধু নিজের মনের মানুষকেই নয় প্রিয়জনের সঙ্গেও এদিন ভাগ করে নিতে পারেন আপনি। কারণ আট থেকে আশি সকলের চকোলেট বড় পছন্দের। আর সেই চকোলেট খাওয়ার যদি কোনও আলাদা ও বিশেষ দিন হয় তাহলে তো আর কোনও কথাই নেই। আজ চকোলেট ডে-তে বাড়িতেই বানিয়ে নিন চকোলেট। রইল রেসিপি। 

উপকরণঃ 

কোকো পাউডারঃ আধ কাপ

সাদা তেল এক টেবিল চামচ

মাখন- ২ টেবিল চামচ

মধু- ৩ তেবিল চামচ

নুন- এক চিমটে

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে সব উপাদান মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে নিন যাতে সবকটি উপাদান ভালোভাবে মিশে যায়। লক্ষ্য রাখবেন এই মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায়। মিষ্টির পরিমাণ চকোলেটে কীরকম রাখতে চান সেই অনুযায়ী মধু মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি ঘন হয়ে এলে এবার মোল্ড এ ঢেলে পছন্দমত শেপে বানিয়ে নিন আপনার পছন্দের চকোলেট।

যদি চান চকোলেট বার তৈরি করতে তাহলে একটি পাত্রে খানিকটা মাখন ব্রাশ করে নিয়ে তার উপরে সমানভাবে মিশ্রণ ছড়িয়ে  সমান আকারে করে নিন। এরপর ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন ব্যাস তৈরি আপনার বাড়িতে তৈরি চকোলেট। 

ভরপুর প্রেমের সপ্তাহ বসন্ত জাগ্রত দ্বারে। প্রেমের সপ্তাহের তৃতীয় থা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে। মনের মানুষকে নিজের ভালোবাসার কথা জানাতে চকোলেট একটি সঠিক জিনিস। জানা যায় ভিক্টোরিয়ান যুগে এক চকোলেট বিক্রেতা রিচার্ড ক্যাডবেরি চকোলেট বিক্রি করতেন তাছাড়াও জানা যায় শুরুর দিকে চকোলেট ছিল একেবারে অন্যরকমের খেতে কোকো ফল চাষ ও তা থেকে কোকো পাউডার তৈরি এবং পুরো প্রক্রিয়াটিই হত অন্যভাবে। সেই সময় চকোলেট সবাই পানীয় হিসাবেই খেয়ে থাকত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চকলেটে এসেছে পরিবর্তন স্বাদে ও নতুনত্বে ভরপুর চকোলেট দিয়ে মন ভরিয়ে তুলুন আজ মনের মানুষের। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00